eaibanglai
Homeএই বাংলায়হনুমান জয়ন্তীতে সৃজনশীলতার মাধ্যমে ভক্তি নিবেদন

হনুমান জয়ন্তীতে সৃজনশীলতার মাধ্যমে ভক্তি নিবেদন

সংবাদদাতা,বাঁকুড়াঃ- হনুমান জয়ন্তীতে সৃজনশীলতার মাধ্যমে ভক্তি নিবেদন বাঁকুড়ার গৃহবধূর। একটি গোটা তরমুজ দিয়ে হনুমানজীর মূর্তি তৈরি করে নজর কাড়লেন বাঁকুড়ার স্কুল ডাঙ্গার বাসিন্দা চৈতালী বিশ্বাস। তার এই সৃজনশীলতা ও ভক্তি নিবেদনকে সামাজিক মাধ্যমে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত চৈতালীদেবীর পরিচিতি শধু গৃহবধূ তকমাতেই আবদ্ধ নয়, তিনি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট ও ব্যবসায়ী। তবে এর শুরুটা সহজ ছিল না। চৈতালিদেবী জানান তিনি বরাবর হনুমানজির ভক্ত। তাঁর প্রতি আস্থা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে ১০ লাখ টাকা লোন নিয়ে, দুরু দুরু বুকে ব্যবসা শুরু করেছিলেন। লোনের টাকা আদৌ শোধ করতে পারবেন কিনা তাই নিয়ে ছিল শঙ্কা। এখন লোনের টাকা শোধ করেও প্রতি মাসে টার্নওভার আসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা! বর্তমানে তাঁর অধীনে কাজ করেন একাধিক মহিলা। চৈতালি জানান বজরংবলী আশীর্বাদেই তার জীবনে এই সফলতা এলেছে। তাই প্রতিবছরই হনুমান জয়ন্তীতে বিশেষভাবে শ্রদ্ধা নিদেন করেন তিনি। এবার বেছে নিয়েছেন তরমুজ।

চৈতালীদেবী জানান তরমুজ গরমের ফল, শরীর ঠান্ডা রাখে। তাই এই গরমে হনুমানজীর মূর্তি তৈরির জন্য এই ফলকেই বেছে নেন তিনি। টুথপিক, আটা ও সামান্য কিছু মেকআপ সামগ্রী দিয়ে তৈরি করে ফেলেছেন নজরকাড়া হনুমানজীর মূর্তি। যা তৈরি করতে সময় লেগেছে ৮ থেকে ৯ ঘন্টা!

প্রসঙ্গত চৈতালিদেবী দীর্ঘদিন ধরেই বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, ঘরোয়া জিনিস ব্যবহার করে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে আসছেন । যেমন আলু দিয়ে মা তারা, বেগুন দিয়ে শিব, লাউ দিয়ে, নারকেল দিয়ে মা দুর্গা ইত্যাদি। এবার তার এই সৃজনশীলতা সকলের নজর কেড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments