eaibanglai
Homeএই বাংলায়বিজেপির প্রার্থীদের মনোনয়নে হাজির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

বিজেপির প্রার্থীদের মনোনয়নে হাজির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

সংবাদদাতা,বাঁকুড়ায়ঃ- বাঁকুড়ায় নির্বাচনের মনোনয়ন ঘিরে বিজেপির চমক! বিজেপি প্রার্থীদের উৎসাহ বাড়াতে প্রার্থীদের মনোনয়নে হাজির হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বৃহস্পতিবার বিজেপির বাঁকুড়া, বড়জোড়া, শালতোড়া, ছাতনা ও ওন্দা এই পাঁচ বিধানসভার প্রার্থীর মনোনয়ন পর্বে সামিল হন তিনি।

এদিন প্রথমে বাঁকুড়ার তামলিবাঁধে এক পথ সভায় বক্তব্য রাখেন মোহন যাদব। সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যে পরিবর্তনের ডাক দেন তিনি। সভায় তিনি বলেন, ” তৃণমূল দলে শুধু দুর্নীতি আর দুর্নীতি। হিন্দুদের অপমান করছে এই মমতার সরকার। বাংলাকে শেষ করেছে প্রথমে কমিউনিস্ট তারপর মমতা। আমি মধ্যপ্রদেশ থেকে এসেছি। আমাদের প্রার্টির সরকারের জন্য পুরো প্রদেশ এবং দেশ এগিয়ে যাচ্ছে। এবার বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে। বাংলার সঙ্গে অনেক খারাপ হয়েছে। এবার সময় এসেছে হিসেব নেওয়ার। এই সরকারকে সরাতে, এক এক ভোট দিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। “

সভা শেষে দলীয় প্রার্তীদের সঙ্গে নিয়ে তামলিবাঁধ থেকে পায়ে হেঁটে জেলাশাসকের দপ্তরে পৌছন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সেখানে মনোনয়ন পর্বে সামিল হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments