eaibanglai
Homeএই বাংলায়ছাতনা রাজবাড়িতে সিনেমার শুটিং, অভিনয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি

ছাতনা রাজবাড়িতে সিনেমার শুটিং, অভিনয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাংলা চলচ্চিত্রের শুটিং ঘিরে সম্প্রতি সরগরম হয়ে উঠল বাঁকুড়ার ছাতনা রাজবাড়ি। ছবিতে স্যান্ডি রেশমা জুটির সঙ্গে অভিনয় করছেন ছাতনার মেয়ে শিবাংশী। পাশাপাশি একটি চরিত্রে দেখা যাবে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রকেও।

সম্প্রতি হার্ট অ্যান্ড সোল ফিল্ম প্রোডাকশনের নতুন ছবি ‘শক্তি’র শ্যুটিং হয়ে গেল বাঁকুড়ার ছাতনা রাজবাড়িতে। এখানে দুর্গাপুজোর ব্যাকড্রপে একটি গানের দৃশ্যের শ্যুটিং হয়। শ্যুটিং উপলক্ষ্যে রাজবাড়ি সাজিয়ে তোলা হয়েছিল। এদিন গানের দৃশ্যে অভিনয় করেন নায়ক নায়িকা দুজনেই। এছাড়াও পূজারির চরিত্রে অভিনয় করতে দেখা যায় পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রকে। এর পাশাপাশি ছাতনার শিশু অভিনেত্রী শিবাংশী অধিকারীকেও অভিনয় করতে দেখা যায়। তাকেও দেখা যাবে ছবির এক বিশেষ চরিত্রে।

অভিনেতা স্যান্ডি এবং অভিনেত্রী রেশমা মণ্ডল জানান, এই সিনেমায় ফুটে উঠবে বাঁকুড়ার কথা। প্রেম-ভালোবাসা, অ্যাকশন, সাসপেন্স সবমিলিয়ে একটা জমজমাট গল্প ঘিরে তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। যা চলচ্চিত্র প্রেমীদের মন জয় করবে বলেই আশা তাদের।

অন্যদিকে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বলেন, “নিজের কাজ সেরে শুটিং করলাম, খুব ভাল লাগল। ছাতনার কথা ফুটে উঠবে এই ছবির মাধ্যমে।”

এই ধরণের শুটিংয় স্থানীয় পর্যটন এবং সংস্কৃতির পাশাপাশি ছাতনা রাজবাড়ির অনন্য স্থাপত্য ও প্রাচীন ঐতিহ্যকে একটা বড় অংশের মানুষের কাছে পৌঁছে দেবে বলে মনে করছেন স্থানীয় ওয়াকিবহাল মহল। প্রডাকশন সূত্রে খবর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আসন্ন দুর্গাপুজাতেই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments