eaibanglai
Homeএই বাংলায়ভোটে জিতলে 'লাখপতি দিদি' বানিয়ে দেওয়ার আশ্বাস বিজেপি প্রার্থীর

ভোটে জিতলে ‘লাখপতি দিদি’ বানিয়ে দেওয়ার আশ্বাস বিজেপি প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- নির্বাচনী প্রচার মানেই সমস্যা সমাধান বা উন্নয়নের আশ্বাস। এবার প্রচাবে বেরিয়ে মহিলাদের উন্নয়নের লক্ষ্যে এক অভিনব আশ্বাস ‘লাখপতি দিদি’ বানিয়ে দেওয়ার দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি পার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত প্রার্থী তালিকায় নাম প্রকাশের পর থেকে জোর কদমে এলাকায় এলাকায় ঘুরে জনসংযোগ করেছেন বিজেপি প্রার্থী। শুক্রবার তিনি প্রচারের জন্য পৌঁছে যান কাঁকসা ব্লকের আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের শোকনা ও কেটেন গ্রামে। সেখানে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সেখানেই তিনি এলাকার মহিলাদের উন্নয়নের লক্ষ্যে ‘লাক্ষোপতি দিদি’র আশ্বাস দেন। তিনি বলেন, “কুড়িজনকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে কুড়ি লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রত্যেক জনকে লাখপতি দিদি করা হবে। তারা গ্রামীণ অর্থনীতিকে জোরদার করবে।” এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডারে প্রতিমাসে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে বলেও দাবি করেন।

এর পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “এই এলাকায় একটি ক্যানেল রয়েছে। সেই ক্যানেলে ব্রিজ করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে নিয়েছে তৃণমূলের নেতারা। এই সরকারের আমলে কোন কাজ হয়নি। বরং কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে এক কোটি টাকার মদ বিক্রি হয়। আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে এবং বাংলার মানুষকে দিশা দেখবে।”

অন্যদিকে বিজেপি প্রার্থীর এই অভিনব আশ্বাসবাণী নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সদসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”মোদি বাবু বলেছিলেন তিনি ক্ষমতায় এলে ১৫ লক্ষ টাকা করে দেবেন ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা তো আজ পর্যন্ত কারো অ্যাকাউন্টে ঢোকেনি। আবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে ওনাদের দলেরই প্রার্থী। এইসব বলে লাভ নেই বাংলার মানুষ বিজেপিকে প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে।”

সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আশ্বাস, পাল্টা আশ্বাস, কটাক্ষ সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির তরজা ঘিরে শিল্পাঞ্চলে জমে উঠেছে ভোটের লড়াই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments