সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহণ পর্ব। তার জন্য গত সোমবার ৩০ মার্চ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আর ওই দিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়। গত তিন দিনে সবকটি বিধানসভা মিলিয়ে মনোনয়ন জমা পড়ল মোট ৩১ টি।
প্রথম দিন অর্থাৎ ৩০ মার্চ সোমবার একটি মাত্র মনোনয়ন পত্র জমা পড়েছিলো। আসানসোল উত্তর বিধানসভার ( ২৮১) বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় প্রথম দিনই মনোনয়ন দাখিল করেন। ৩১ মার্চ ছুটির জন্য মনোনয়ন পত্র জমা হয়নি।
১ এপ্রিল বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ১৬ জন প্রার্থী। তারা হলেন, রানিগঞ্জ (২৭৮) নারান বাউরি ( সিপিআইএম), আসানসোল দক্ষিণ (২৮০) শিল্পী চক্রবর্তী (সিপিআইএম) ও অগ্নিমিত্রা পাল (বিজেপি), দুর্গাপুর পূর্ব (২৭৬) সীমন্ত চট্টোপাধ্যায় ( সিপিআইএম), বারাবনি (২৮৩) বিশ্বজিৎ বাউরি( এআইএসএফ) ও দেবশ্বর বেসরা (এসইউসিআই), দুর্গাপুর পশ্চিম (২৭৭) প্রভাস সাঁই (সিপিআইএম), কুলটি (২৮২) ভবানী চরণ আচার্য্য ( ফরওয়ার্ড ব্লক) ও অজয় কুমার পোদ্দার (বিজেপি), আসানসোল উত্তর বিধানসভা (২৮১) অখিলেশ কুমার সিং (সিপিআই) ও কল্লোল কুমার রায় ( এসইউসিআই), পাণ্ডবেশ্বর ( ২৭৫) প্রবীর কুমার মণ্ডল (সিপিআইএম), নরেন্দ্রনাথ চক্রবর্তী ( তৃণমূল) ও জিতেন্দ্র কুমার তেওয়ারি ( বিজেপি), জামুড়িয়া ( ২৭৯) মহঃ সাব্বির হোসেন ( সিপিআইএম) ও বিজন কুমার মুখোপাধ্যায় ( বিজেপি)।
২ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দিয়েছেন আরো ১৪ জন বিভিন্ন দলের প্রার্থী। তারা হলেন, বারাবনি (২৮৩) বিধান উপাধ্যায় ( তৃণমূল), আসানসোল দক্ষিণ (২৮০) তাপস বন্দোপাধ্যায় ( তৃণমূল) ও অনুপ ভট্টাচার্য ( এসইউসিআই), কুলটি (২৮২) অভিজিৎ ঘটক (ফুচু) ( তৃণমূল), জামুড়িয়া (২৭৯) হরেরাম সিং ( জামুড়িয়া), পান্ডবেশ্বর (২৭৫) সাওয়ানা খাতুন ( নির্দল) ও রাজিয়া বিবি ( নির্দল), দুর্গাপুর পূর্ব ( ২৭৯) প্রদীপ কুমার মজুমদার ( তৃণমূল) ও চন্দ্র শেখর বন্দোপাধ্যায় (বিজেপি), দুর্গাপুর পশ্চিম ( ২৭৭) কবি দত্ত ( তৃণমূল) ও লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই (বিজেপি), রানিগঞ্জ (২৭৮) কালোবরণ মন্ডল ( তৃণমূল) ও পার্থ ঘোষ (বিজেপি) এবং আসানসোল (উত্তর) মলয় ঘটক ( তৃণমূল)।
শুক্রবার গুড ফ্রাইডের ছুটি থাকায় মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হয়নি। শনিবার মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। সোমবার ৬ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।


















