eaibanglai
Homeএই বাংলায়দেওয়াল লিখনে কাদা ছিটিয়ে দেওয়ার অভিযোগ, তরজা

দেওয়াল লিখনে কাদা ছিটিয়ে দেওয়ার অভিযোগ, তরজা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- কাদা ছিটিয়ে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ ঘিরে শাসক বিরোধী দুই দলের রাজনৈতিক তরজায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার খাতড়া ব্লকে।

তৃণমূলের দাবি, বুথ সভাপতি জয়ন্ত পাত্রের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়ে একাধিক দেওয়ালে প্রচারমূলক লিখন করা হয়েছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই সব দেওয়াল লিখনে কাদা ছিটিয়ে লেখাগুলি মুছে দেয়। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ,বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। বুথ সভাপতি জয়ন্ত পাত্র, খাতড়া ১ নম্বর অঞ্চলের কনভেনার তরুণ লাই সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ধরনের কাজ করে তৃণমূলকে আটকানো যাবে না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এর জবাব মানুষ ভোটবাক্সেই দেবে।”

অন্যদিকে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এটি সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সংলাপ সাহু বলেন, “আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও টাকা ভাগাভাগির জেরেই এই ঘটনা ঘটেছে, আর তার দোষ বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে।”

সব মিলিয়ে বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম খাতড়া ব্লকের ১৪৭ নম্বর বুথ এলাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments