eaibanglai
Homeএই বাংলায়নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলে যোগ

নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলে যোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জনসংযোগ প্রচারের পাশাপাশি চলছে রাজনৈতিক দলবদল। দলের সংগঠনকে শক্তিশালি করার লক্ষ্যে কোথায় শাসক দল ভাঙন ধরাচ্ছে বিরোধী শিবিরে, তো কোথায় বিরোধী শিবিরে যোগদান করেছে শাসক দলের কর্মীরা। শুক্রবার আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানেও চলল দলে যোগদান পর্ব।

প্রসঙ্গত এদিন কুলটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সীতারামপুরে, ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করেন দলের প্রার্থী অভিজিৎ ঘটক। কার্যালয় উদ্বোধনের পর অভিজিৎ ঘটকের উপস্থিতিতে ১০ জন স্থানীয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি তাদের হাতে দলের পতাকা তুলে দেন।

অন্যদিকে অনুষ্ঠানে বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী ডঃ অজয় ​​কুমার পোদ্দারকে আক্রমণ করে তৃণমূল প্রার্থী বলেন, “গত পাঁচ বছরে বিজেপি বিধায়কের আমলে কুলটিতে কোনো উন্নয়ন হয়নি। মানুষেরা কোন রকম সহযোগিতা বিধায়কের কাছ থেকে পাননি। এলাকার বাসিন্দারা তা ভালোভাবেই বুঝেছেন।” পাশাপাশি এলাকার মানুষকে এবার তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments