eaibanglai
Homeএই বাংলায়ওপেন উইন্ডো সোসাইটি আয়োজিত “বসন্ত উৎসব”

ওপেন উইন্ডো সোসাইটি আয়োজিত “বসন্ত উৎসব”

নিজস্ব সংবাদদাতা,শান্তিনিকেতনঃ- কলকাতার সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা “ওপেন উইন্ডো সোসাইটি” এর উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব- শান্তিনিকেতনের গুরুকুল সন্নিহিত মুক্তমঞ্চে,৫-ই এপ্রিল সন্ধ্যায়। বসন্ত ঋতু কেন্দ্রিক রবীন্দ্রনাথের গান গাইলেন- বুদ্ধদেব সেনগুপ্ত,ড: সুরজিৎ রায়,ঋতুকণা ভৌমিক,স্বরূপ পাল,বাসবী বাগচী,ড: কৌস্তভ কর্মকার,শাশ্বতী কর্মকার, সুমন চট্টোপাধ্যায়,লোপামুদ্রা মুখোপাধ্যায়,শুভ্রজিৎ আদক, মৌসুমী তরফদার, রূপী মিশ্র,অমৃতা রায়,মৌমিতা ভট্টাচার্য,দেবারতি দেব,শর্মিলা রায়,জয়া দে,অঙ্কন রায় প্রমুখ। আবৃত্তি ও শ্রুতিনাটকে অংশ নেন- সাধনা রায়,শান্তনু আচার্য্য, পিয়ালি ঠাকুর,এনাক্ষী বিশ্বাস,অমৃতা রায়,মৌমিতা ভট্টাচার্য, দেবারতি দেব প্রমুখ শিল্পী। সম্মেলক সঙ্গীতে অংশগ্রহণ করেন-কাব্য,আর্চিক- শান্তিনিকেতন, হারানো হিয়া ইত্যাদি সংস্থা। অনুষ্ঠান সঞ্চালনায় সপ্রতিভ ছিলেন- সাধনা রায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments