eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর পশ্চিমে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ 'দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি'র সভাপতির

দুর্গাপুর পশ্চিমে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ ‘দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি’র সভাপতির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ছিল অসন্ন বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের শেষ দিন। আর এই দিনই নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়ন পেশ করলেন “দুর্গাপুর ভূমি রক্ষা কমিটি”র সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি। তিনি দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনটির জন্য মনোনয়ন জমা দেন।

এদিন ধ্রুবজ্যোতিবাবু বলেন, “আমরা নির্বাচন কমিশনের নিয়ম বিধি মেনে লোকজন নিয়ে এসেছি। বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মানায় না। কারণ আমাদের লড়াই মূলত পিছিয়ে পড়া মানুষদের জন্য। এই কালচার তৃণমূল এবং বিজেপির জন্য।” পাশাপাশি তিনি এও বলেন, “জানি আমি ভোটে জিততে পারবো না, তবুও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে শ্রমিক আন্দোলন ও ভূমি রক্ষা আন্দোলন নিয়ে লড়াই চালিয়ে যাব।”

প্রসঙ্গত দুর্গাপুর পশ্চিম কেন্দ্রটিতে লড়াই হবে মূলত হেভিওয়েটদের ঘিরে। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করছেন শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী তথা এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত। বিজেপির হয়ে ভোটের ময়দানে রয়েছেন বিদায়ী বিধায়ক লক্ষণ ঘোড়ুই। কংগ্রেসের হয়ে লড়াই করছেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি পদে থাকা তরুণ রায় ও সিপিএমের হয়ে লড়ছেন প্রভাস সাঁই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments