eaibanglai
Homeএই বাংলায়রক্তদান শিবির: জনসংযোগের নয়া পাঠ দিলেন কাজল সেখ

রক্তদান শিবির: জনসংযোগের নয়া পাঠ দিলেন কাজল সেখ

সৌভিক সিকদার, বীরভূম -: রক্তদান কেবল জীবনদান নয়, এটি মানুষের সাথে মানুষের সেতুবন্ধন, এই বার্তাকে সামনে রেখেই বীরভূভের বসোয়া দক্ষিণপাড়ায় আয়োজিত হলো একটি মেগা রক্তদান শিবির। এই শিবিরের গুরুত্ব বাড়িয়ে দিল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখের উপস্থিতি। মাঠে নেমে রক্তদাতা থেকে শুরু করে শিবিরে উপস্থিত প্রবীণ, মহিলা সহ এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের এক অন্য ছবি তুলে ধরলেন তিনি। ​সবার সুবিধা-অসুবিধার কথা শুনে বার্ধক্য ভাতা থেকে শুরু করে এলাকার পরিকাঠামো উন্নয়ন, সব বিষয়েই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মঞ্চে বসার চেয়ে মানুষের মাঝে ঘোরাফেরা করতেই বেশি স্বচ্ছন্দ দেখিয়েছেন বীরভূমের এই দাপুটে নেতা।

রক্তদান শিবিরের মঞ্চ থেকে কাজল সেখ স্পষ্ট বার্তা দেন যে, “দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আমরা মানুষের দুয়ারে পৌঁছাচ্ছি। রক্তদান মহৎ কাজ, আর এই মহৎ কাজের মাধ্যমেই আমরা মানুষের হৃদয়ে পৌঁছাতে চাই। বীরভূমের প্রতিটি মানুষ যেন অনুভব করেন যে প্রশাসন তাঁদের পাশে আছে।”

​ বীরভূমের বর্তমান রাজনৈতিক সমীকরণে কাজল সেখের সরাসরি জনসংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঘাসফুল শিবিরের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলেই মত রাজনৈতিক মহলের। এই শিবির কেবল রক্তদানের অনুষ্ঠান হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে এক বড়সড় জনসংযোগের মঞ্চ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments