eaibanglai
Homeএই বাংলায়নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়ায় ‘মাও’ নামাঙ্কিত পোস্টার উদ্ধার

নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়ায় ‘মাও’ নামাঙ্কিত পোস্টার উদ্ধার

সংবাদদাতা,পুরুলিয়াঃ- বিধানসভা নির্বাচনের মুখে পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে বলরামপুর রেঞ্জের ঘাটবেড়া বিট কার্যালয়ের দেওয়ালে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলিতে, বন দফতর, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সদস্য থেকে চোলাই বিক্রেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আবাসের ঘর বণ্টনের বেনিয়মেরও অভিযোগ তোলা হয়েছে। পোস্টারের তলায় লেখা সিপিআই মাওবাদী।

খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি পোস্টারগুলি কারা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত এক সময়ে এই সব এলাকা মাওবাদীদের কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। মাওবাদীরা আলাদা অযোধ্যা স্কোয়াড-ও তৈরি করেছিল। তবে রাজ্যে পালাবদলের পর থেকেই অযোধ্যা পাহাড়তলির এই এলাকায় মাওবাদীদের কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় পোস্টারগুলি দেওয়ার পিছনে কারা, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments