eaibanglai
Homeএই বাংলায়বিজেপির ‘ভরসা শপথ সংকল্প পত্র’ প্রকাশ: শিল্পাঞ্চল পুনর্গঠনের ডাক

বিজেপির ‘ভরসা শপথ সংকল্প পত্র’ প্রকাশ: শিল্পাঞ্চল পুনর্গঠনের ডাক

সংবাদদাতা, আসানসোল -: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আসানসোলের রাজনৈতিক ময়দানে নিজেদের রণকৌশল স্পষ্ট করল বিজেপি। রবিবার স্থানীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হলো ‘ভরসা শপথ সংকল্প পত্র’। শিল্পাঞ্চলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই ইশতেহারে ১৫টি প্রধান প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, গত কয়েক বছরে আসানসোলের যে ‘শিল্প শ্রী’ হারিয়ে গিয়েছে, তা পুনরুদ্ধার করাই এই সংকল্প পত্রের মূল লক্ষ্য।

১৫ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো, ​এলাকায় বন্ধ হয়ে যাওয়া ছোট ও মাঝারি শিল্পগুলিকে পুনরায় চালু করতে বিশেষ আর্থিক প্যাকেজ ও ছাড়, পৌরনিগম এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে ‘বাড়ি বাড়ি গঙ্গা জল’ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, ​দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে ‘কাট মানি’ ও সিন্ডিকেট রাজ সম্পূর্ণ বন্ধ করা, ​শ্রমিক কল্যাণে ইএসআই হাসপাতালের আধুনিকীকরণ এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। ইত্যাদি।

সংকল্প পত্রটি প্রকাশ করে বিজেপি নেতৃত্ব জানান, ​”তৃণমূলের শাসনে আসানসোল কেবল বঞ্চনা আর বেকারত্ব পেয়েছে। আমাদের এই ১৫ দফা প্রতিশ্রুতি কেবল নির্বাচনী স্লোগান নয়, এটি আসানসোলের মানুষের প্রতি আমাদের শপথ। আমরা শিল্পাঞ্চলকে ফের সোনালী যুগে ফিরিয়ে নিয়ে যাব।” বিজেপি প্রার্থীর দাবি, মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় এবং এই সংকল্প পত্রই হবে তাদের জয়ের চাবিকাঠি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments