eaibanglai
Homeএই বাংলায়মিঠুন চক্রবর্তীর রোডশোয়ের ডিউটিতে অসুস্থ হয়ে মৃত্যু রাজ্য পুলিশের কনস্টেবলের

মিঠুন চক্রবর্তীর রোডশোয়ের ডিউটিতে অসুস্থ হয়ে মৃত্যু রাজ্য পুলিশের কনস্টেবলের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গত শনিবার বারাবনিতে রোড শো করেন বাজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। ওই রোডশো ডিউটি করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো রাজ্য পুলিশের এক কনস্টেবলের। মৃত কনস্টেবলের নাম বিজয় সিং (৪২)। বাড়ি পুরুলিয়ার পুঞ্চায়। রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কনস্টেবলের মৃতদেহর ময়নাতদন্ত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে মিঠুন চক্রবর্তীর রোডশোর জন্য বারাবনিতে দোমহানি কেলেজোড়া রাস্তায় পুলিশ কর্মীদের ডিউটি দেওয়া হয়েছিলো। আসানসোল পুলিশ লাইন থেকে যাওয়া পুলিশ কনস্টেবল বিজয় সিং ডিউটি করছিলেন কেলেজোড়া ছোট মোড়ে। দুপুর তিনটে নাগাদ গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড ঘাম হওয়ার পাশাপাশি তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, প্রচন্ড গরম ও রোদের কারণে কনস্টেবল বিজয় সিং হৃদরোগে আক্রান্ত হন এবং তার জেরেই মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। যদিও পুলিশ, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments