eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর রোড শো ঘিরে কড়া নিরাপত্তা

দুর্গাপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর রোড শো ঘিরে কড়া নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর ও জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ, জিতেন্দ্র তেওয়ারি ও ডাঃ বিজন মুখোপাধ্যায়ের সমর্থনে খান্দ্রা ফুটবল ময়দানে আয়োজিত বিজয় সংকল্প সভায় যোগ দেন কেন্দ্রী স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই সভা শেষে এদিন সন্ধ্যায় দুর্গাপুরে ইস্পাতনরগীতে রোড শোয়ে যোগ দেবেন তিনি। দুর্গাপুরের দুই বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘড়ুই-এর প্রচারে এই রোড শো করবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে রোড শো টি স্টিল টাউনশিপের রাজেন্দ্র প্রসাদ কালী মন্দির থেকে শুরু হবে এবং চন্ডীদাস বাজার হয়ে মার্কনী দুর্গাপুজো ময়দানের সামনে শেষ হবে। এক কিলোমিটারের একটু বেশি এই রাস্তার দু পাশে মাঝে মাঝে ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ গুলোয় এলাকার বিজেপির মন্ডল কমিটির সদস্যরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে দাঁড়াবেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য।

এদিকে তাঁর রোড শো ঘিরে এদিন সকাল থেকে কড়া নিরাপত্তা ও নজরদারি দেখা যায় ইস্পাত নগরীতে। এদিন রোড শোয়ের নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা এবং এসপিজি। এছাড়াও কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতাহেন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments