eaibanglai
Homeএই বাংলায়তীব্র দাবদাহের মধ্যে নেই জল, কোলিয়ারীর উৎপাদন বন্ধ করে বিক্ষোভ

তীব্র দাবদাহের মধ্যে নেই জল, কোলিয়ারীর উৎপাদন বন্ধ করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৈশাখ শুরু হতেই তীব্র দাবদাহের কবলে দক্ষিণবঙ্গ। বিশেষত পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলি। প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। এদিকে এই তীব্র দাবদাহের মধ্যে তীব্র জল সংকট দেখা দিয়েছে অন্ডালের সিদুলি কোলিয়ারীর আবাসনে। অভিযোগ দীর্ঘদিন ধরেই জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। অবশেষে সমস্যা চড়মে পৌঁছনোয় শনিবার কোলিয়ারীর উৎপাদন বন্ধ করে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা।

এদিন সকাল বেলা ১০ টা থেকে খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। যতক্ষন তাদের এলাকায় জল সরবরাহের ব্যবস্থা হচ্ছে ততক্ষন বিক্ষোভ চলবে বলে জানিয়ে দেন তারা।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ এবং ইসিএলের আধিকারিকরা। অবশেষে ইসিএল আধিকারিকরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

অন্যদিকে এদিনের বিক্ষোভের জেরে এদিন প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে কোলিয়ারীর কাজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments