সংবাদদাতা,গলসীঃ- দ্বিতীয় তথা শেষ দফার ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য সকাল থেকেই সমস্ত বিধানসভা কেন্দ্র গুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন গলসী বিধানসভার বুদবুদেও চলছে ভোটগ্রহন প্রক্রিয়া। এখানেও কড়া পদক্ষেপ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে।
এদিন ভোটদান পর্ব মিটিয়ে বুদবুদ এলাকার বিভিন্ন দোকানে জমায়েত করছিলেন ভোটাররা। আর এই জমায়েত সরাতেই তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় জওয়ানদের মধ্যে। ওই এলাকায় রীতিমতো ঘুরে ঘুরে জমায়েত হটাতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।


















