নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ মে দিবস। প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। ১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে। ৮০-র বেশি দেশে এই দিনটি পালিত হয়।
এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরীতে দুর্গাপুর স্টিল শ্রমিক ইউনিয়ন (এআইটিইউসি) উদ্যোগে মে দিবস পালিত হয়। শহীদ বেদীতে শ্রদ্ধা এবং মাল্য দান করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। মাল্য দান করেন প্রয়াত বিদ্যুৎমন্ত্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী স্মৃতি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের স্মরণ করে মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষা, সামাজিক ন্যায় এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়।
এদিনের এই মে দিবসের অনুষ্ঠানে সিপিএম নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তৈরি হয় এক শ্রদ্ধা ও সংহতির পরিবেশ।


















