eaibanglai
Homeএই বাংলায়চণ্ডীদাসে দখল হওয়া ক্লাব ফেরাল বিজেপি

চণ্ডীদাসে দখল হওয়া ক্লাব ফেরাল বিজেপি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে পালা বদলের পর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল ভাঙচুরের ঘটনার পর বিজেপির দলীয় নেতৃত্বের নির্দেশে শুরু হয়েছে দখল হওয়া দলীয় কার্যালগুলি ফেরত দেওয়ার পর্ব। নির্বাচিত বিধায়ক ও দলীয় নেতৃত্বের তৎপরতায় দলীয় কার্যালয় ফেরানোর ঘটনা সামনে আসছে। এই প্রেক্ষিতেই দুর্গাপুরের চণ্ডীদাসে বিজেপির দখল নেওয়া ক্লাব ফিরিয়ে দেওয়া হল।

ইস্পাত নগরারী স্টিল টাউনশিপের চণ্ডীদাস এলাকার হেল্থ সেন্টার সংলগ্ন দেশবন্ধু বয়েজ ক্লাবটি হঠাৎই রাতারাতি বিজেপির দখলে চলে যায়। ক্লাব জুড়ে বিজেপির দলীয় পাতাকা টাঙিয়ে ক্লাবে তালা লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছন বিজেপির যুব নেতা পারিজাৎ গাঙ্গুলি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিজেপির দলীয় পতাকা খুলে নেন এবং ক্লাবটি পুনরায় ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এর পাশাপাশি চণ্ডীদাস এলাকা জুড়ে বিজেপির তরফে মাইকিং করে কোন রকম জবরদখলের হিংসা বরদাস্ত করা হবে না বলে সকলকে সতর্ক করা হয় এবং এধরণের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আবেদন জানানো হয়। এমনকি পুলিশকে জানাতে অসুবিধা থাকলে ও কোন ভয় কাজ করলে বিষয়টি সরাসরি স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানানোর কথাও জানানো হয়।

এদিন যুবনেতা পারিজাৎ দাবি করেন, বিজেপির নকল পরিচয় দিয়ে তৃণমূলের কিছু দুষ্কৃতী এই ধরণের দখল ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। তৃণমূলের সংস্কৃতি ছিল ক্লাবগুলি দখল করে নেওয়া। তাই তারা মনে করেছিল বিজেপিও এই দখলদারির রাজনীতি করবে। কিন্তু বিজেপি এই ধরণের রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি কোন ক্লাব দখল করবে না। ক্লাবে একটি স্বাধীন সংগঠন, সেখানে দল রং নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ থাকবে। বিজেপির সমস্ত কাজকর্ম হবে দলীয় কার্যালয় থেকে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। আগামী কয়েক দিন সারা দুর্গাপুর জুরেই এই সচেতনতা কর্মসূচি চলবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments