eaibanglai
Homeএই বাংলায়প্রতীক্ষার অবসান: বস্তিন বাজার দুর্গামন্দিরে শুরু হলো নিত্যপুজো

প্রতীক্ষার অবসান: বস্তিন বাজার দুর্গামন্দিরে শুরু হলো নিত্যপুজো

সংবাদদাতা, আসানসোল -: দীর্ঘ তেরো বছর পর আসানসোলের বস্তিন বাজার দুর্গামন্দিরে পুনরায় শুরু হলো নিত্যপুজো। রবিবাসরীয় সকালে ধূপ-ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনিতে মন্দির চত্বর ফিরে পেল তার হারানো জৌলুস। এই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকতে মন্দিরে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক টানাপোড়েন ও নানাবিধ চক্রান্তের জেরে এই প্রাচীন মন্দিরের পুজো বন্ধ ছিল। নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, মন্দিরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। রবিবার সেই প্রতিশ্রুতি পালিত হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।

​ বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এদিন সশরীরে উপস্থিত থেকে পুজো দেন। তিনি জানান, মানুষের আবেগ ও সংস্কৃতির পীঠস্থান এভাবে অবহেলায় পড়ে থাকা উচিত নয়; তাই সাধারণ মানুষের ইচ্ছাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তেরো বছর পর মন্দির প্রাঙ্গণে উলুধ্বনি শোনা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বইছে। রাজনৈতিক পালাবদলের আবহে এই ঘটনা এলাকায় বিশেষ তাৎপর্য বহন করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments