eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতী তাণ্ডব

দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতী তাণ্ডব

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতী তাণ্ডব, ব্যবসায়ী সমিতি দখলের চেষ্টা। অভিযোগ, মারধর করা হয়েছে ব্যবসায়ীদেরকে। রাস্তায় ফেলে দেওয়া হয় তাদের সবজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পুরো ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল।

এই হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপি কর্মীদের দিকে। অভিযোগ, গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর বেশ কিছু বিজেপি কর্মীরা দুর্গাপুরের সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে। তাতে প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা প্রশ্ন তোলেন একটি অরাজনৈতিক সংগঠনকে কেন দখল করার চেষ্টা চলছে।

এরপর রবিবার সকালে আবারও মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা সেন মার্কেট ঢুকে তাণ্ডব চালায়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন মার্কেট চত্বরে।

পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments