eaibanglai
Homeএই বাংলায়বেআইনি পার্কিং রুখতে কড়া অবস্থান মন্ত্রীর, আসানসোল সহ ৪ শহর হবে স্মার্ট...

বেআইনি পার্কিং রুখতে কড়া অবস্থান মন্ত্রীর, আসানসোল সহ ৪ শহর হবে স্মার্ট সিটি

সংবাদদাতা, আসানসোল -: আসানসোলসহ রাজ্যের শহরগুলোতে বেআইনি পার্কিং ব্যবস্থা রুখতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে নতুন রাজ্য সরকার। রবিবার বার্নপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, শহরের যানজট কমাতে এবং পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

​মন্ত্রী জানান, রাস্তার দু’পাশে অবৈধ পার্কিংয়ের পরিবর্তে কেবলমাত্র নির্দিষ্ট একপাশে পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে। এলাকাগুলো চিহ্নিত করতে রং ও ট্যাগের মাধ্যমে ডিমার্কেশন করা হবে। পাশাপাশি, পার্কিং কর্মীবাহিনীর জন্য ইউনিফর্ম বাধ্যতামূলক করা এবং স্লিপ ইস্যুর ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

​ এদিন মন্ত্রী আরও ঘোষণা করেন যে, আসানসোলসহ রাজ্যজুড়ে চারটি শহরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে দ্রুত বাকি তিনটি শহরের নাম চূড়ান্ত করা হবে। বার্নপুরের দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, আইন বহির্ভূত কোনো পার্কিং আর বরদাস্ত করা হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments