eaibanglai
Homeএই বাংলায়রেল জমিতে উচ্ছেদ অভিযান: বুলডোজারে ভাঙা হলো অবৈধ বসতি​

রেল জমিতে উচ্ছেদ অভিযান: বুলডোজারে ভাঙা হলো অবৈধ বসতি​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, কুলটি -: আসানসোলের কুলটি বিধানসভার ৬৬ নম্বর ওয়ার্ডের বালতড়িয়া রেল সাইডিং সংলগ্ন এলাকায় শনিবার বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল প্রশাসন। রেলের জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা একাধিক বাড়ি এদিন বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়।

​ সূত্রের খবর, ওই এলাকায় রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বহু মানুষ অবৈধভাবে বসবাস করছিলেন। রেল প্রশাসনের তরফে অবৈধ দখলদারদের জমি খালি করার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও দখলকারীরা জমি খালি না করায় শেষ পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

​শনিবার সকালে বিশাল পুলিশ বাহিনী ও আরএএফ (RAF)-এর কড়া নিরাপত্তার মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে রেল প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বুলডোজার দিয়ে একের পর এক পাকা ও কাঁচা বাড়ি ভেঙে ফেলা হয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেলের দাবি, নিরাপত্তা ও পরিকাঠামোগত কাজের প্রয়োজনেই এই জমি দখলমুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments