eaibanglai
Homeএই বাংলায়পানাগড় বাজারে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, আটক এক মহিলা

পানাগড় বাজারে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, আটক এক মহিলা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্গাপুরের কাঁকসার পানাগড় বাজারের ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে।

জানা গেছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় বাজার এলাকার ক্যানেলপাড়ের বাসিন্দা শেখ সামুর বাড়িতে হানা দেয় কাঁকসা থানার পুলিশ। যদিও, পুলিশের অভিযানের খবর পেয়ে অভিযুক্ত শেখ সামু আগেভাগেই এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি শেখ সামুর স্ত্রী জুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য কাঁকসা থানায় নিয়ে যায় পুলিশ। এই বিপুল পরিমাণ গাঁজা শুধুমাত্র খুচরো বিক্রির জন্য মজুত করা হয়েছিল, নাকি কোন পাচার চক্রের সঙ্গে এর যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শেখ সামু ও তার এলাকায় গাঁজার কারবারের সঙ্গে যুক্ত। আরো অভিযোগ, টোটো চালানো পেশার আড়ালে শেখ সামু বাড়িতেই গাঁজা ছোট ছোট প্যাকেটে ভরে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করত।

রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানাগড় বাজার এলাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments