eaibanglai
Homeএই বাংলায়আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় রদবদল

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় রদবদল

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে (ADPC) বড়সড় রদবদল করা হলো। পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকা (সিও নং ২১৫৭/২০২৬) অনুযায়ী, কমিশনারেটের গুরুত্বপূর্ণ পদে থাকা আট পুলিশ আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

​ নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, এসআই পার্থ সরকারকে কল্যাণেশ্বরী আইসি এবং এলএসআই শিউলি মণ্ডলকে এনটিএস থানার ওসি করা হয়েছে। এনটিএস থানার ওসি অভিজিৎ সিংহ রায়কে কুলটি থানায় বদলি করা হয়েছে। এছাড়া, আসানসোল নর্থ থানার নতুন ওসি হয়েছেন এসআই মেঘনাদ মণ্ডল। ওই পদে থাকা সৌমেন বন্দ্যোপাধ্যায় এবং রূপনারায়ণপুর আইসি অরুণাভ ভট্টাচার্যকে ডিটেকটিভ ডিপার্টমেন্টে স্থানান্তরিত করা হয়েছে। রূপনারায়ণপুরের নতুন আইসি হয়েছেন সুমঙ্গল সরকার এবং আসানসোল নর্থ থানায় এসেছেন সুনীল কুমার সিং।

পুলিশ কমিশনারেট সূত্রের দাবি, তদন্তের মান ও জনপরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই প্রশাসনিক পুনর্বিন্যাস। আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments