eaibanglai
Homeএই বাংলায়নামী ব্র্যান্ডের নকল কসমেটিক্স বিক্রির অভিযোগে দুর্গাপুরের বাজারে তল্লাশি অভিযান

নামী ব্র্যান্ডের নকল কসমেটিক্স বিক্রির অভিযোগে দুর্গাপুরের বাজারে তল্লাশি অভিযান

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুর:- নামী ব্র্যান্ডের নকল কসমেটিক্স বিক্রির অভিযোগে দুর্গাপুরের বেনাচিতি বাজারে চলল তল্লাশি অভিযান। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ নকল কসমেটিক্স। উদ্ধার হওয়া সামগ্রী আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

জানা গেছে দেশের একাধিক নামী কসমেটিক্স সংস্থার ব্র্যান্ডের নামে বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে মুম্বাই হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সংস্থাগুলির পক্ষ থেকে দুই প্রতিনিধিকে সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন বাজারে পাঠানো হয়। তাঁরা বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে পরীক্ষা-নিরীক্ষা করেন। সেই তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসে এবং পরবর্তীতে বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আনা হলে আদালত তদন্ত ও তল্লাশির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার বেনাচিতি বাজারের দুটি কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়।

কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য দীপ্তনীল হাজরা জানান, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আদালতে পেশ করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সেখান থেকেই নির্ধারিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments