eaibanglai
Homeএই বাংলায়রোগভোগের মাঝে কীভাবে মনকে ঈশ্বরমুখী রাখবেন?

রোগভোগের মাঝে কীভাবে মনকে ঈশ্বরমুখী রাখবেন?

সঙ্গীতা চৌধুরীঃ- কঠিন পরিস্থিতিতে আমাদের শরীর যত না বেশি ভাঙ্গে তার থেকেও বেশি দ্রুত ভাঙ্গে আমাদের মন। কিন্তু আমাদের মনকে সর্বদা ভগবত অনুকূল বা ভগবত চিন্তা মুখর রাখার উপায় কী? তাই বলবো আজকের প্রতিবেদনে।

যে কোনো পরিস্থিতিতে একমাত্র ভগবানের ভরসায় যদি থাকতে পারেন তাহলে ঈশ্বর স্বয়ং সাহায্য করেন এবং আপনার মনের যাবতীয় অশান্তি দূর করেন। কিন্তু জীবনের কঠিন থেকে কঠিন মুহূর্তে যখন কারো সাহায্য মেলে না তখন একমাত্র ভগবত চিন্তা করে বা ভগবানের চিন্তায় কী করে দিন গুজরান করবেন?

এই প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী মাথায় রাখলে ভগবত মুখর হওয়া অনেক সহজ হবে। তিনি অখণ্ড সংহিতার ২৪ খণ্ডে বলেছেন,
,“ ভাল হউক, মন্দ হউক,
সব কিছুতে উদাসীন হও
এবং সকল দিক হইতে শুধু
ঈশ্বরাভিগ্রাহাই দর্শন করো।
মৃত্যু যদি ঈশ্বরাভিগ্রাহ হয়,
তবে তাহাই সানন্দে
বরণীয়, আরোগ্য যদি
ঈশ্বরাভিগ্রাহ হয়, তবে
তাহাই সাগ্রহে গ্রহণীয়।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments