eaibanglai
Homeএই বাংলায়বরাকর নদীতে রমরমিয়ে অবৈধ বালি খনন ও পাচার

বরাকর নদীতে রমরমিয়ে অবৈধ বালি খনন ও পাচার

সংবাদদাতা,কুলটি -: রাজ্যে বালির তীব্র আকাল ও সাধারণ মানুষের ভোগান্তির মধ্যেই বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ডুবুরডিহি ব্রিজের নিচে বরাকর নদীতে চলছে অবৈধ বালি খননের মহোৎসব। জাতীয় পরিবেশ আদালতের (NGT) নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নদীগর্ভ খুঁড়ে চলছে দেদার বালি পাচার।

​স্থানীয় সূত্রে খবর, বালি মাফিয়ারা বরাকর নদীর স্বাভাবিক গতিপথ বদলে দিনদাপটে ট্রাক্টরে করে বালি পাচার করছে। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে এই বালি ১৫০০ থেকে ২০০০ টাকা দরে কালোবাজারি করা হচ্ছে বলে অভিযোগ। আশ্চর্যের বিষয়, এই অবৈধ কারবার চলছে মাইথন পুলিশ আউট পোস্ট এবং এসডিপিও কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে। প্রশাসনিক দপ্তরের নাকের ডগায় এই সিন্ডিকেটের অবাধ বিচরণ নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

সাধারণ মানুষের অভিযোগ, পুলিশের উদাসীনতা ও নীরবতা ছাড়া এই ধরনের বড় মাপের অপরাধ সম্ভব নয়। এর পেছনে বড় কোনো যোগসাজশ থাকার আশঙ্কাও করছেন স্থানীয়রা। পরিবেশ ধ্বংসকারী এই মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধে এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন কবে কঠোর পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments