eaibanglai
Homeএই বাংলায়অন্নপূর্ণা যোজনা- সালানপুরে বিডিও অফিসে বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনা- সালানপুরে বিডিও অফিসে বিক্ষোভ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, সালানপুর -: রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র দ্বিতীয় দফার টাকা ১লা জুলাই থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, টাকা না পাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে ক্ষোভ। শুক্রবার সালানপুর বিডিও অফিসেও এর আঁচ পড়ে। নতুন প্রকল্পের টাকা অ্যাকাউন্টে না আসায় শতাধিক বঞ্চিত মহিলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

​ সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জানা গেছে, সালানপুর ব্লকে বর্তমানে বারো সহস্রাধিক মহিলা এই সুবিধা পেয়েছেন। অথচ আগে প্রায় ত্রিশ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভান্ডার’ পেতেন। সূত্রের খবর, নতুন প্রকল্পে কেবল প্রকৃত দরিদ্র ও আর্থিক ক্ষমতাহীন পরিবারগুলিকেই অন্তর্ভুক্ত করা হচ্ছে। যার ফলে যাচাইকরণ প্রক্রিয়ায় অনেকের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

​প্রশাসন জানিয়েছে, প্রকল্পের স্ট্যাটাস জানতে বা অভিযোগ জানাতে ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করা যাবে। এছাড়া আগস্ট মাস পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। যাদের নাম তালিকায় নেই, তারা অনলাইনে আবেদন করতে পারেন। ধাপে ধাপে স্ক্রুটিনির মাধ্যমে যোগ্যদের টাকা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments