eaibanglai
Homeএই বাংলায়আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট - বদলি ১৬ এসআই ও পিএসআই

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট – বদলি ১৬ এসআই ও পিএসআই

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কাজের সুবিধার্থে বড়সড় রদবদল করা হয়েছে। বুধবার কমিশনারেটের তরফে এক নির্দেশে মোট ১৬ জন সাব-ইন্সপেক্টর এবং প্রবেশনারি সাব-ইন্সপেক্টরকে নতুন পদে বদলি করা হয়েছে। অবিলম্বে তাঁদের নতুন দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

​এই রদবদলের তালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছেন এসআই সঞ্জীব দে, যিনি দুর্গাপুর থানার ওসি থেকে এডিপিসি-র নার্কোটিকস সেকশনের ওসি হয়েছেন। এসআই মানব ঘোষকে দুর্গাপুর থানার ওসি করা হয়েছে। এছাড়া এসআই অমর নাথ দাসকে রানিগঞ্জ থানায় এবং এসআই উজ্জ্বল কুমার সাহাকে কুলটি থানায় বদলি করা হয়েছে। পাশাপাশি উৎপল ঘোষাল, শীর্ষেন্দু দাস, সুদীপ্ত বিশ্বাস, প্রীতম পাল, তন্ময় দে, গোপাল পাত্র, রিন্টু মাহাতো, রবীন্দ্র কুমার ঝাঁ ও মিহির কুমার দে-কে বিভিন্ন থানা ও ফাঁড়িতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দুইজন পিএসআই-কে যথাক্রমে আসানসোল উত্তর ও কোক ওভেন থানায় পাঠানো হয়েছে।

কমিশনারেটের এই প্রশাসনিক পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments