eaibanglai
Homeএই বাংলায়তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার গঙ্গাজলঘাটী গ্রাম পঞ্চায়েত প্রধান

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার গঙ্গাজলঘাটী গ্রাম পঞ্চায়েত প্রধান

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার আর্থিক প্রতারণা তথা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভজিৎ সিংহ। বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত রাজ্যে পালা বদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, বিধায়ক কাউন্সলর থেকে সাধারণ কার্যকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, প্রতারণার অভিযোগ উঠছে। জেলায় জেলায় চলছে ধরপাকড়- গ্রেফতার। এরই মধ্যে গঙ্গাজলঘাটী গ্রাম পঞ্চায়েতের প্রধানের গ্রেফতারের খবর সামনে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় এই গ্রেপ্তারি হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(২) ধারায় তোলাবাজির মামলা রুজু করেছে পুলিশ।

যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভজিৎ সিংহ দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments