সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- বাপের বাড়ি বেড়াতে গিয়ে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ধেনুয়া গ্রামের। মৃত মহিলার নাম শিখা ঘোষ বয়স ৫২ বছর।
জানা গেছে মহিলার শ্বশুর বাড়ি কাটোয়া থানার পরসোনা গ্রামে। ধর্মরাজের পুজো উপলক্ষে তিনি বাপের বাড়ি মন্তেশ্বরে এসেছিলেন। মৃতার পরিবারের সদস্যরা জানান শুক্রবার সকালে ঘুম থেকে উঠে শারীরিক অসুস্থতা অনুভব করেন শিখাদেবী। সঙ্গে সঙ্গে তাকে মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান সাপের কামড়ের জেরে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানানো হয়।
ঘটনায় মন্তেশ্বর থানার পুলিশ একটি অস্বাঙাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কানলা হাসপাতালে পাঠায়।


















