eaibanglai
Homeএই বাংলায়মানুষের দুয়ারে 'সেবা কেন্দ্র', উদ্বোধন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মানুষের দুয়ারে ‘সেবা কেন্দ্র’, উদ্বোধন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সংবাদদাতা,আসানসোলঃ- ​আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা কলোনির বড়তলা বাজারে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন ‘সেবা কেন্দ্র’-এর সূচনা হলো। শুক্রবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরেই মন্ত্রীকে নতুন এই কেন্দ্রে বসে সরাসরি এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনতে দেখা যায়। মন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পেরে অত্যন্ত খুশি স্থানীয় মানুষ।

​এই উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “মানুষের সেবা করার লক্ষ্যেই এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে, বিধায়কদের বোরো অফিসে বসে সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং দ্রুত সমাধান করতে হবে।” তিনি আরও যোগ করেন, মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাঁদের কাছে পরম সৌভাগ্যের বিষয়।

​ এদিন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না নিলেও তিনি কটাক্ষের সুরে বলেন, “আমরা মানুষের কাজ করি, আর আমরা তো সই করে কারোর কাছ থেকে টাকা নিই না।” মানুষের দোরগোড়ায় পৌঁছে পরিষেবা দেওয়ার এই পদক্ষেপ এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments