নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– শহরের গয়না প্রেমীদের জন্য সুখবর! দুর্গাপুরে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নতুন হীরের গয়নার কালেকশন ‘নুয়া’র উদ্বোধন করল। সিটিসেন্টারের শোরুমে এদিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় সংস্থার নতুন ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারির এই কালেকশন।
সংস্থার দাবি সূক্ষ্ম নকশা, বৈচিত্র্য ও সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই বিশেষ কালেকশন। যা আধুনিক নারীদের রুচি, আভিজাত্য ও দৈনন্দিন ব্যবহারের উপযোগিতা মাথায় রেখেই তৈরি করা হয়েছে । ১৮ ও ১৪ ক্যারেট সোনার সঙ্গে প্রাকৃতিক হীরা, রঙিন রত্নপাথর এবং আধুনিক কারুকার্যের সমন্বয়ে প্রতিটি গয়নাকে দেওয়া হয়েছে এক অনন্য রূপ।
হীরের গয়নার এই নতুন কালেকশন আধুনিক নারীর মন কাড়বে বলেই আশা সংস্থা কর্তৃপক্ষের।



















