eaibanglai
Homeএই বাংলায়মাইথনে ভাসমান সৌর প্রকল্প নিয়ে তীব্র জনরোষ, পথে নামলেন গ্রামবাসীরা

মাইথনে ভাসমান সৌর প্রকল্প নিয়ে তীব্র জনরোষ, পথে নামলেন গ্রামবাসীরা

সংবাদদাতা,আসানসোলঃ- মাইথন জলাধারে প্রস্তাবিত ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে তীব্র গণ-আন্দোলনে উত্তাল হয়ে উঠল ড্যাম সংলগ্ন সাতটি গ্রাম। ‘দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি’-র ব্যানারে স্থানীয় বাসিন্দারা ঘোষণা করেছেন, যেকোনো মূল্যে এই প্রকল্প রুখে দেবেন তাঁরা।

​মঙ্গলবার কালীপাথর ফুটবল ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় উচ্ছেদ হওয়া পরিবার ও গ্রামবাসীরা ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সমিতির চেয়ারম্যান বাসুদেব মাহাতো অভিযোগ করেন, ১৯৫২ সাল থেকেই ডিভিসি বাস্তুহারাদের সাথে বঞ্চনা করে আসছে। মৎস্যজীবী ও নৌকা চালকদের রুজি-রুটি কেড়ে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দা মুমতাজ আনসারি ও কাজল মণ্ডলের মতে, এই জলাধার কেবল মাছ চাষ বা নৌকা চালনার ক্ষেত্র নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও। সোলার প্যানেল বসলে পর্যটন শিল্প ধ্বংস হওয়ার পাশাপাশি হাজারো মানুষের পেটে লাথি পড়বে। উল্লেখ্য, মঙ্গলবার সিধাবাড়িতে প্রকল্পের ট্রাক আটকে গ্রামবাসীরা নিজেদের অনড় অবস্থানের ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এখন প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে গোটা এলাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments