eaibanglai
Homeএই বাংলায়‘বিধায়ক সেবা কেন্দ্র’ - সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা বিধায়কের

‘বিধায়ক সেবা কেন্দ্র’ – সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা বিধায়কের

সংবাদদাতা,আসানসোলঃ- ​ বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ফাঁড়ির পাশে মঙ্গলবার ধুমধাম করে উদ্বোধন হলো ‘বিধায়ক সেবা কেন্দ্র’। নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অরিজিৎ রায়। এলাকার মানুষের অভাব-অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​এদিনের অনুষ্ঠানে বিধায়ক জানান, খুব শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করে তিনি নিজে এখানে সাধারণ মানুষের মুখোমুখি হবেন। তবে তিনি না থাকলেও দলের নেতৃত্ব প্রতিদিন এখানে উপস্থিত থেকে মানুষের সমস্যা শুনবেন।

এলাকার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অরিজিৎবাবু পূর্ববর্তী সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, গত কয়েক বছরে রূপনারায়ণপুরে উন্নয়ন হয়নি, মানুষকে বোকা বানানো হয়েছে। এলাকায় একটি দমকল কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

​এদিন এলাকার মহিলারা বেহাল রাস্তার সমস্যা নিয়ে বিধায়কের দ্বারস্থ হলে তিনি দ্রুত সংস্কারের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি চিন্ময় তেওয়ারী সহ দলের অন্যান্য নেতৃত্ব। সেবা কেন্দ্রটি চালু হওয়ায় সাধারণ মানুষ আশান্বিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments