eaibanglai
Homeএই বাংলায়পুলিশি তৎপরতায় পাচারের আগে উদ্ধার গাঁজা

পুলিশি তৎপরতায় পাচারের আগে উদ্ধার গাঁজা

সংবাদদাতা, সালানপুরঃ- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে ভেস্তে গেল মাদক পাচারের ছক। শুক্রবার ভোরে কল্যাণেশ্বরী সীমানায় নাকা চেকিং চলাকালীন উদ্ধার করা হলো বিপুল পরিমাণ গাঁজা। বাজেয়াপ্ত মাদক ও পাচারে ব্যবহৃত গাড়ির আনুমানিক বাজারমূল্য আকাশছোঁয়া।

​গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ বাগান এলাকায় নাকা তল্লাশি শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়েই পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে চারচাকা গাড়িটি ফেলে রেখে চম্পট দেয়। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০০টি প্যাকেটে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে। পাচারকারীরা পুলিশের নজর এড়াতে গাড়িটিতে কোনো নম্বর প্লেটও ব্যবহার করেনি।

​এই বিপুল পরিমাণ মাদক ঠিক কোথায় পাচার করা হচ্ছিল এবং এর নেপথ্যে কোন আন্তঃরাজ্য চক্র জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটির চ্যাসিস ও ইঞ্জিন নম্বর ধরে মালিকের খোঁজে নেমেছে গোয়েন্দা বিভাগ। পলাতক পাচারকারীদের ধরতে বিভিন্ন এলাকায় চলছে জোরকদমে তল্লাশি। পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments