eaibanglai
Homeএই বাংলায়খনি এলাকার ব্লাস্টিংয়ে ভয়াবহ ধস, উত্তাল এলাকা​

খনি এলাকার ব্লাস্টিংয়ে ভয়াবহ ধস, উত্তাল এলাকা​

সংবাদদাতা,সালানপুরঃ- কয়লা খনিতে অতিরিক্ত ব্লাস্টিংয়ের জেরে ভয়াবহ ধস নামল সালানপুরের বনজেমারী এলাকায়। শুক্রবার বিকেলে ইসিএল পরিচালিত খনির কাছে নিউ কলোনি সংলগ্ন এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খনির মাত্র ৫০ মিটার দূরে জনবসতি হওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

​ এদিন দুপুরে আচমকাই বিশাল এলাকাজুড়ে ধস নামলে কলোনির বাসিন্দারা ইসিএলের কয়লা পরিবহনের মূল রাস্তা অবরোধ করেন। বাসিন্দাদের অভিযোগ, নিয়মবহির্ভূত ব্লাস্টিংয়ের তীব্র কম্পনেই তাঁদের ঘরবাড়িতে বড় ফাটল ধরেছে এবং পাথর ছিটকে পড়ছে। নিরাপদ আশ্রয়ের দাবিতে ও অবিলম্বে পুনর্বাসনের দাবিতে তাঁরা বিক্ষোভে সামিল হলে খনির উৎপাদন ও কয়লা পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।

​ ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা। ধসকবলিত এলাকা পরিদর্শন করে কর্তৃপক্ষ দ্রুত বালি ও মাটি দিয়ে এলাকাটি ভরাট করার প্রতিশ্রুতি দেন। কর্তৃপক্ষের আশ্বাসে শেষমেশ অবরোধ উঠলেও, বনজেমারীর বাসিন্দাদের মনে আতঙ্ক এখনও কাটেনি। খনির লাগোয়া জনবসতিতে প্রতিনিয়ত প্রাণহানির আশঙ্কায় চাপা উত্তেজনা বজায় রয়েছে গোটা এলাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments