eaibanglai
Homeএই বাংলায়কাঁচি দিয়ে স্ত্রীর শরীরে এলোপাথাড়ি কোপ, আটক স্বামী

কাঁচি দিয়ে স্ত্রীর শরীরে এলোপাথাড়ি কোপ, আটক স্বামী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পারিবারিক বিবাদের জেরে ধারালো কাঁচি দিয়ে স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার উত্তর পল্লীর। আহত গৃহবধুর নাম টুম্পা দাস (৩৪)। তাকে গুরুতর জখম অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা পেশায় ফুচকা বিক্রেতা রাজু দাসের মদ্যপান করা নিয়ে তার স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকে। প্রতিবেশীদের অভিযোগ প্রায়ই মদ্যপান করে স্ত্রীকে মারধর করেন রাজু। শুক্রবার দুপুরেও মদ্যপান করে বাড়ি ফেরেন রাজু এবং স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে হঠাৎই ধারাল কাঁচি নিয়ে হামলা চালায় সে। ঘটনায় গুরুতর জখম হন তার স্ত্রী টুম্পা দাস। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যান ও তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। রক্তাক্ত কাঁচিটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত রাজু দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments