eaibanglai
Homeএই বাংলায়গোষ্ঠী ঋণের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ

গোষ্ঠী ঋণের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোষ্ঠী ঋণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের দক্ষিণ খণ্ড এলাকায়। প্রতারণার পরিমাণ প্রায় ৪২ লক্ষ টাকা। প্রতিবাদে সরব হয়ছেন মহিলারা। শনিবার গোষ্ঠীর সদস্যারা একত্রিত হয়ে গোষ্ঠী প্রধানদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের অজান্তে তাঁদের নামে ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধার প্রায় ৪২ লক্ষ টাকা তোলা হলেও সেই অর্থ প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি । নুপুর হাজরা, কবিতা মণ্ডল, শ্রাবনী দাস ও জয়া বাদ্যকর-সহ কয়েকজন গোষ্ঠী প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তুলে প্রশাসনের কাছে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা ।

অন্যদিকে অভিযুক্ত কো-অর্ডিনেটর শ্রাবনী দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনও টাকা আত্মসাৎ করেননি । যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদেরও ডেকে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি ।

যদিও বিক্ষোভকারী মহিলারা এদিন হুঁশিয়ারি দিয়ে জানান অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments