নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে পালস পোলিও কর্মসূচি। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শিশুদের দেওয়া হচ্ছে পালস পোলিও টিকা। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরের কুরুড়িয়া ডাঙা স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকেই শুরু হয় পালস পোলিও কর্মসূচি। এরই মধ্যে হঠাৎ সেখানে পৌঁছে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই এবং একাধিক শিশুকে পোলিওর ডোজ খাইয়েও দেন।
এদিন তিনি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে প্রথমে পালস পোলিও কর্মসূচির খোঁজখবর নেন ও শিশুদের পোলিও খাইয়ে দেন । পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের প্রশংসা করেন এবং শিশুদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন।
এদিন বিধায়ক বলেন, “চিকিৎসকরা কর্তব্য পালন করছেন। আর বর্তমান রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। যেখানে কোনও সমস্যা হচ্ছে, সমাধান করা হচ্ছে। আমিও সেই জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাতে এসেছিলাম। এখানে বেশ কয়েকজনকে পালস পোলিও খাইয়ে দিলাম।”


















