eaibanglai
Homeএই বাংলায়শতাব্দীর রোড শোয়ে জনজোয়ার, প্রচার তুঙ্গে তৃণমূলের

শতাব্দীর রোড শোয়ে জনজোয়ার, প্রচার তুঙ্গে তৃণমূলের

অঙ্কিতা চ্যাটার্জ্জী, বারাবনি -: বারাবনি ও সালানপুর অঞ্চলে দলীয় প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে সাংসদ শতাব্দী রায়ের রোড শো ঘিরে সৃষ্টি হলো এক অভূতপূর্ব জনজোয়ারের। বারাবনিতে বিধানকে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে চেপে প্রচারে নামেন শতাব্দী। শুরু থেকেই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রিয় তারকাকে এক ঝলক দেখতে ভিড় জমান। দলীয় পতাকা, দলীয় কর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শিল্পাঞ্চল। কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। কার্যত জনজোয়ারে ভেসে যায় এলাকা। একই দৃশ্য চোখে পড়ে সালানপুরে।

​রোড শো চলাকালীন সাংবাদিকদের শতাব্দী রায় জানান, “রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো তৃণমূলের জয়ের মূল ভিত্তি। তাছাড়া বাংলার মানুষের মনে মমতা ব্যানার্জ্জীর প্রতি গভীর আস্থা রয়েছে।” মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিতি প্রমাণ করে, ​”এখানকার মানুষ ঘরের ছেলে বিধানকে চায়। উন্নয়নের নিরিখে বারাবনি ও সালানপুরের মানুষ ফের ঘাসফুল শিবিরকেই আশীর্বাদ করবেন।”

​জয়ের বিষয়ে একশ শতাংশ নিশ্চিত ​বিধান উপাধ্যায় বলেন, “সারাবছর মানুষের পাশে থাকাই তার শক্তি।” এদিনের এই মেগা রোড শো প্রতিপক্ষের ওপর যে মানসিক চাপ তৈরি করল, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments