eaibanglai
Homeএই বাংলায়ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ আরো এক তৃণমূল কাউন্সিলরের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ আরো এক তৃণমূল কাউন্সিলরের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ আসানসোল পুরনিগমের আরো এক তৃণমূল কাউন্সিলর রিনা মুখোপাধ্যায়ের। বর্তমানে আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর পদত্যাগপত্র গৃহীত হওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

বেশ কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত বিগত শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার রিনা মুখোপাধ্যায় জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির কারণে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার এই সিদ্ধান্তের পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই। সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত।

তার এই পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এলাকার মানুষের উন্নয়ন এবং জনসেবার উদ্দেশ্য নিয়েই আমি আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু করেছিলাম। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই আমার মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আমার মায়ের মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনের এই গভীর শোকের মধ্যেও আমি ওয়ার্ডের মানুষের প্রতি নিজের দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে গেছি। যতটা পেরেছি করেছি। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে মানুষের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও কেউ ফোন করলে বা সাহায্য চাইলে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করব।”

অন্যদিকে তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই আসানসোলের রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গতঃ, এর আগে আসানসোল পুরনিগমের একজন বোরো চেয়ারম্যান ও একজন কাউন্সিলর পদত্যাগ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments