এই বাংলায়

লরির তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির

By Eaibanglai - September 24, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়া:- লরির তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম মনোরঞ্জন সাঁতরা। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুররে দেশড়া কোয়ালপাড়া অঞ্চলের তাজপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলের বাইকে করে দেশড়া থেকে ফিরে তাজপুর এলাকার কলতলায় নেমে পড়েন মনোরঞ্জনবাবু। এরপর পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় হঠাৎ একটি মাল বোঝাই লরি নয়িন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে লরির তলায় চাপা পড়ে যান মনোরঞ্জন সাঁতরা। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করে। যদিও দুর্ঘটনার পরই এলাকা থেকে চম্পট লরির চালক ও খালাসি। ঘাতক লরির চালকের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement