এই বাংলায় দক্ষিণ বাংলা

আচমকা আগুন লেগে হোটেলের সামনে রাখা স্কুটিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত গাড়ি!

By Eaibanglai - November 09, 2026
— Advertisement —
Advertisement
আচমকা আগুন লেগে হোটেলের সামনে রাখা স্কুটিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত গাড়ি!

সংবাদদাতা,আসানসোল- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় একটি স্কুটিতে আচমকা আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন প্রীতি হোটেলের সামনে রাখা ওই স্কুটিটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

স্কুটির মালিক রিঙ্কু আনসারী জানান, দীর্ঘদিন ধরেই তিনি রাতের বেলায় ওই হোটেলের সামনে নিজের স্কুটিটি রাখতেন। এদিন সকাল ৮টা নাগাদ তিনি খবর পান যে তাঁর গাড়িতে আগুন লেগে গিয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে তিনি দেখেন, আগুনের লেলিহান শিখায় স্কুটিটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল ঘোষালসহ পুলিশ বাহিনী। জনবহুল এবং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্কুটির মালিক রিঙ্কু আনসারী। তিনি ইতিমধ্যেই দু'জনের নাম উল্লেখ করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এটি নিছকই যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা, নাকি পুরনো শত্রুতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িতে আগুন লাগানো হয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকৃত সত্য জানতে ওই হোটেল এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement