দক্ষিণ বাংলা

বিশালাকার অজগর সাপ উদ্ধার

By Eaibanglai - October 29, 2025
— Advertisement —
Advertisement
বিশালাকার অজগর সাপ উদ্ধার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিশালাকার অজগর সাপ বা রক পাইথন উদ্ধার হল বাঁকুড়ার খাতড়া থানার আমডিহা গ্রামে। জানা গেছে এদিন সকালে গ্রামের বাসিন্দা রঞ্জিত মাহাতোর খামারের বেড়ার জালে আটকে পড়ে ওই বিশাল অজগর সাপটি। এত বড় সাপ দেখে পরিবারের লোকজন ভয় পেয়ে যান। খবর দেওয়া হয় খাতড়া বনদপ্তরে।

এদিকে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কৌতূহলী মানুষ ভিড় জমায় সাপ দেখতে। কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

বনদপ্তর সূত্রে জানা গেছে, সাপটি প্রায় সাত ফুট লম্বা ও ওজন প্রায় ১৫ কেজি। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর সুস্থ অবস্থায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বনদপ্তর জানিয়েছে, এই অজগরও সাপ এতি নিরীহ প্রজাতির বিষহীন সাপ। এরা মানুষের পরম বন্ধু। নানান ভাবে এই সাপ মানুষের উপকার করে থাকে। তাই এমন সাপ কোথাও দেখা গেলে আতঙ্কিত না হয়ে, বাসিন্দাদের দ্রুত বনদপ্তরকে খবর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement