এই বাংলায় খেলাধুলা দক্ষিণ বাংলা

অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুর্গাপুর ক্যারাটে একাডেমির নজরকাড়া সাফল্য

By Eaibanglai - November 04, 2026
— Advertisement —
Advertisement
অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুর্গাপুর ক্যারাটে একাডেমির নজরকাড়া সাফল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে দুর্গাপুর শহরের মুখ উজ্জ্বল করল দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমি। গত ১ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অ্যাকাডেমির আট জন খুদে ক্যারাটে শিক্ষণার্থী। বিভিন্ন জেলা ও রাজ্য থেকে আসা প্রতিযোগীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে, নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে মোট ১৪টি পদক জিতে নেয় দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির খুদেরা। যার মধ্যে রয়েছে ৪টি সোনা, ৫টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ পদক।

এই বড় সাফল্যের পাশাপাশি ডিএভি  ন্যাশনাল প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিল দুর্গাপুর ক্যারাটে একাডেমির পড়ুয়ারা। সেখানেও নিজেদের দক্ষতা প্রমাণ করে দু’জন প্রতিযোগী ব্রোঞ্জ পদক জয় করেছে। খুদে ক্যারাটে প্রশিক্ষণার্থীদের এই জোড়া সাফল্যে অত্যন্ত খুশি এঅ্যাকাডেমির প্রশিক্ষক থেকে শুরু করে অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামহল।

দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সমীর কুমার মণ্ডল দীর্ঘ ৩৭ বছর ধরে ক্যারাটের সঙ্গে যুক্ত। তাঁর হাত ধরে এই অ্যাকাডেমি ১৬ বছরে পা দিল। সমীরবাবু জানান, নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমেই পড়ুয়ারা এই জায়গায় পৌঁছেছে। দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে তাঁর একাধিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আগামী দিনে তাঁর অ্যাকাডেমির শিক্ষার্থীরা যাতে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে দেশের সফলতা অর্জন করতে পারে, সেটাই তাঁর প্রধান লক্ষ্য।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement