এই বাংলায় দক্ষিণ বাংলা

বীরভূম থেকে অজয় নদ পেরিয়ে বর্ধমানে মাদকের জাল, কাঁকসায় পুলিশের জালে মাদক চক্রের মূল মাথা

By Eaibanglai - November 04, 2026
— Advertisement —
Advertisement
বীরভূম থেকে অজয় নদ পেরিয়ে বর্ধমানে মাদকের জাল, কাঁকসায় পুলিশের জালে মাদক চক্রের মূল মাথা

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- পশ্চিম বর্ধমানে মাদক পাচারের একটি বড়সড় আন্তঃজেলা চক্রের পর্দাফাঁস করল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। এই চক্রের অন্যতম মূল মাথা শরিফুদ্দিন শেখ ওরফে ‘ব্যাঙ’-কে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি দুর্গাপুর-ফরিদপুরের কালীনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শরিফুদ্দিন দীর্ঘদিন ধরেই এই মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সে মূল ভূমিকা পালন করত।

পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বীরভূম থেকে মাদক সংগ্রহ করে অজয় নদের সেতু পেরিয়ে বাইকে করে তা নিয়ে আসা হতো পশ্চিম বর্ধমানে। এরপর কাঁকসার বিদবিহারের শিবপুর এলাকায় একটি গোপন আস্তানায় তা মজুত করা হতো। সেখান থেকেই সুপরিকল্পিতভাবে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ত মাদকের জাল। এমনকি দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজের পড়ুয়াদের কাছেও এই মাদক বিক্রি করা হতো বলে অভিযোগ।

গোপন সূত্রে এই খবর পেয়ে মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ চন্দন মিশ্রের নেতৃত্বে পুলিশ বাহিনী বিদবিহারের শিবপুর এলাকায় আচমকা অভিযান চালায়। সেখান থেকেই মাদক সহ হাতেনাতে পাকড়াও করা হয় শরিফুদ্দিনকে। বুধবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার জন্য ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement