eaibanglai
Homeএই বাংলায়​বারাবনির ত্রাস তৃণমূল নেতা অসিত, বিশ্বজিৎ ও আকবর গ্রেপ্তার, আদালত চত্বরে তীব্র...

​বারাবনির ত্রাস তৃণমূল নেতা অসিত, বিশ্বজিৎ ও আকবর গ্রেপ্তার, আদালত চত্বরে তীব্র জনরোষ

সংবাদদাতা,আসানসোলঃ- ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা মামলায় দীর্ঘ প্রতীক্ষার পর বড়সড় সাফল্য পেল বারাবনি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কুলটি ও জামশেদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল ব্লক সভাপতি অসিত সিংহ, তাঁর ভাই ও পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিংহ এবং প্রভাবশালী নেতা আকবর আলমকে।

​ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক সন্ত্রাস, বালি-কয়লা কারবারে অনিয়ম এবং প্রভাব খাটানোর যে অভিযোগ উঠেছিল, এই গ্রেপ্তারিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের একাংশ অভিযুক্তদের দেখেই ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন এবং জুতো প্রদর্শন করেন।

​আদালত চত্বরে এদিন এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এক বিজেপি কর্মী কান্নায় ভেঙে পড়ে জানান, সেই সময় তাঁর শিশুকন্যাসহ পরিবার কী ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিল। তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

​বিজেপি নেতা অভিজিৎ রায় পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছিলাম।” যদিও তৃণমূল কংগ্রেস বা অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আসায় এখন পলাতক অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্ত ও আদালতের রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে বারাবনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments