নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হিমালয় পর্বাতোরহন অভিযান ও কঠিন শৃঙ্গ জয় দুর্গাপুরের ইস্পাত কর্মীর নেতৃত্বে। দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই অসাধ্য সাধন করলেন কালীসাধন ঘটক ও তার টিমের সদস্যরা।
এই দলটি জুনে লাদাখ হিমালয়ের মাউন্ট স্পাংনাক রি (৬৩৮০ মিঃ) এবং মাউন্ট কাইগার রি (৬১০০মিঃ) অভিযান সংগঠিত করে এবং শীতল দুর্গম পথ পেরিয়ে ২৮ জুন মাউন্ট কাইগার রি শৃঙ্গ জয় করে। এদিন সকাল ১১ টা নাগাদ শৃঙ্গ জয় করে জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে ধরেন দুর্গাপুরের দুঃসাহসিক পর্বতারোহী দলটি।
এই দলে কালীসাধন ঘটক ছাড়াও ছিলেন দুর্গাপুর ইস্পাতের কর্মী প্রিয়তোষ চক্রবর্তী, সদানন্দ মাহাতো, অচিন্ত রায়, রাকেশ কুমার সিং, সোহম মুখার্জি, রেশমী কুমারী, ইন্দ্রনীল চৌধুরী ,রামানুজ হাজরা,সাগর চৌধুরী (ক্লাব সম্পাদক ),শিবনাথ রায় ( বিশিষ্ট ক্রিকেট কোচ )।
দলটি আগামী ২ জুলাই মানালি থেকে রওনা দিয়ে চণ্ডীগড় হয়ে ৪ জুলাই দুর্গাপুর পৌঁছবে দলটি। হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ জয়ী সাহসী এই পর্বতারোহীদের সংবর্ধনা জানানোর জন্য এখন অধীর অপেক্ষায় শহরবাসী।


















