eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার

দুর্গাপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নির্দেশের পর থেকে দুর্নীতি দমন ও অপরাধমূলক কাজ রুখতে রাজ্য জুড়ে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। এবার এই অভিযানে তোলাবাজি ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুর্গাপুরে সুদীপ গুন ওরফে রাজা গুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ ছিল। পাশাপাশি তার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও রয়েছে। বিজেপির দাবি তৃণমূলের বিভিন্ন মিটিং-মিছিলে দেখা যেত ধৃতকে এবং শাসক দলের ছত্রছায়াতেই দীর্ঘদিন এলাকায় অপরাধমূলক কাজে সক্রিয় ছিল সুদীপ গুন। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে সুদীপ গুনকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং কোনও বৃহত্তর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments